ভোলায় রাইস মিলে বিস্ফোরণ, কারিগরের মৃত্যু

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৫:২১ পিএম

ভোলার চরফ্যাশনে রাইস মিলের বয়লার মিলে বিস্ফোরণে এক কারিগর মারা গেছেন। এতে আহত হয়েছেন মালিকসহ আর দুইজন। এদিকে এ ঘটনার পর ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলার মাদ্রাজ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড চর আফজালের মুন্নী রাইস মিলে আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন থানার উপপরিদশর্ক (এসআই) মো. ইয়াসিন।

এসআই জানান, মিলটি দুই দিন আগে চালু করা হয়েছিল। শুক্রবার সকালে মিলের কারিগর আল আমিন মিলের বয়লারে আগুন জ্বালানোর সময় বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই আল আমিন মারা যান। তিনি একই গ্রামের জলিল মাঝির ছেলে। এ সময় তাঁর ভাই ফিরোজ ও মিলের মালিক মনির আহত হন। ফিরোজের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা লক্ষ্মীপুরে অনেকটাই অকার্যকর। অভিযোগ আছে, নৌ-পুলিশকে টাকা দিয়ে নদীতে মাছ ধরা অব্যাহত রেখেছে জেলে ও ব্যবসায়ীদের অসাধু চক্র। নিষেধাজ্ঞা কার্যকর না হলে ইলিশ রক্ষার...
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, ‘এটা বাংলাদেশে আমার প্রথম দুর্গাপূজা। আমি এমন কোথাও যেতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত যাননি।’
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
আজ শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহিষাসুর বধের মাধ্যমে আজ অশুভ শক্তির চূড়ান্ত বিনাশ করেন দেবী দুর্গা। মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় দুর্গাপূজা। কাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য...
লোডিং...

এলাকার খবর