মুক্তিযোদ্ধা বাবাকে ৮ দিন আটকে রাখেন মেয়েরা, উদ্ধার করলেন ইউএনও

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৯ পিএম

ঝালকাঠির নলছিটিতে এক মুক্তিযোদ্ধা বাবাকে ৮ দিন ধরে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখেন মেয়েরা। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ওই মুক্তিযোদ্ধাকে উদ্ধার করেন নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় উপস্থিত ছিলেন।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই গ্রাম থেকে মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন তালুকদারকে উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা।

মোশাররফ হোসেন তালুকদার বলেন, ‘আমার স্ত্রী মারা যাওয়ার পরে আমি আমার মেয়েদের অনুমতিতে বিবাহ করি। আমার স্ত্রীকে নিয়ে নলছিটিতে বাসা ভাড়া থাকি। গত ১৯ নভেম্বর আমাকে ধরে এনে মেয়েরা বাড়িতে তালাবদ্ধ করে রেখেছে। জোর করে জায়গা জমি দলিল করিয়ে নিতে চেয়েছে। পরে আমার স্ত্রী জানতে পেরে ইউএনও স্যারকে জানায়। পরে তিনি এসে আমাকে উদ্ধার করেন।’

এ বিষয়ে কথা হয় মোশাররফ হোসেনের মেয়ে রেবা আক্তার ও লাখি আক্তারের সঙ্গে। ঘটনার সত্যতা স্বীকার করে রেবা আক্তার বলেন, ‘তিনি আমাদের জন্মদাতা পিতা। তিনি আমাদের সবকিছু থেকে বঞ্চিত করছেন। তাই তাঁকে আটকিয়ে রাখা হয়েছে। আমাদের সবকিছু দিতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘মোশাররফ হোসেন তালুকদারের স্ত্রীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানেই গিয়ে ভুক্তভোগী নিজেই আমাদের লিখিত দিয়েছেন যে তাকে আটকিয়ে রেখেছেন। পরে তাকে উদ্ধার করা হয় এবং ওই মুক্তিযোদ্ধাকে বলা হয়েছে  তাঁর মেয়েরা যাতে বঞ্চিত না হয়।’

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর