চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠির মহিলা দলের নেত্রী বহিষ্কার

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ এএম

ঝালকাঠি জাতীয়তাবাদী মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজি, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে ঝালকাঠি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার মুক্তাকে সংগঠনের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক বহিষ্কার করা হয়েছে। সংগঠন থেকে বহিষ্কৃত হওয়ায় তাঁর সঙ্গে মহিলা দলের নেতা-কর্মীদের কোনো প্রকার যোগাযোগ না রাখতেও বলা হয়েছে।

জানতে চাইলে শারমিন আক্তার মুক্তা বলেন, ‘আমাকে ষড়যন্ত্র করে দল থেকে সরানো হয়েছে। ২০০৫ সাল থেকে আমি মহিলা দলের সদস্য হিসেবে কাজ করে ২০২১ সালে সাংগঠনিক সম্পাদক হয়েছি। দলের জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলার শিকার হয়ে আমার পেটের বাচ্চা পর্যন্ত দুনিয়ার আলো দেখতে পারেনি। কিন্তু তারপরও আমার ওপর মিথ্যা অভিযোগ এনে এই রকম সিদ্ধান্ত নেওয়ার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী মতিয়া মহফুজ জুয়েল বলেন, ‘সেন্ট্রাল কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে। অনেক দিন ধরেই শারমিন মুক্তা মহিলা দলের কোনো প্রোগ্রামে আসেন না। কী কারণে তিনি বহিষ্কার হয়েছেন, তা জানি না।’

১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর