ভোলায় তোফায়েল আহমেদের বাড়িতে আগুন-ভাঙচুর

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪ পিএম

আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের ভোলা শহরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ভোলা শহরের গাজীপুর রোডের ‘প্রিয় কুটির’ নামের বাসভবনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গণঅভ্যুত্থানে পতনের পর ভারতে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণের পর এই আগুন দেওয়া হয়। বুধবার রাত সাড়ে ১২ টার পরে শহরের গাজীপুর সড়কের বাড়ির সামনে ছাত্র-জনতা অবস্থান নেয়।

প্রায় দুই থেকে তিনশ মানুষ ভাঙচুরে অংশ নেয়। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএ সময় তারা আওয়ামী লীগ ও তোফায়েল বিরোধী নানা স্লোগান দেয়। একপর্যায়ে বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। পরে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় দুই থেকে তিনশ মানুষ ভাঙচুরে অংশ নেয়।

স্থানীয়রা জানান, এর আগে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর তোফায়েল আহমেদ এই বাসা অক্ষত ছিল। ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পর তোফায়েল আহমেদ এ বাড়িতে থাকেননি। তিনি বেশিরভাগ সময় বাংলাবাজারের বাড়িতে অবস্থান করতেন। তোফায়েল আহমেদ ভোলা শহরের এই বাড়িটি তার একমাত্র সন্তান ডা. মুন্নির নামে লিখে দিয়েছেন বলে জানা গেছে। এরপর বাড়িটির নাম ‘প্রিয় কুটির’ রাখা হয়েছে।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর