আগে স্থানীয় নির্বাচনের চেষ্টা করবেন না, সরকারকে জয়নুল আবেদীন 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩২ পিএম

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করবেন না।- সরকারকে উদ্দেশ করে এ কথা বলেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট মো. জয়নুল আবেদীন। ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আজ শনিবার দুপুরে বিএনপির এক জনসভায় এ কথা বলেন তিনি।

বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকরণ ও ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভার প্রধান অতিথি বক্তব্যে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘টালবাহানা ছেড়ে দিয়ে জাতীয় নির্বাচন দিন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার চেষ্টা করবেন না। দিলে জনগণ তা মেনে  নিবে। দয়া করে আপনারা জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন।’

এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক  সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মো. মাহাবুবুল হক নানু, কেন্দ্রীয় বিএনপির সদস্য মো. হায়দার আলী লেলিন, জীবা আমিনা আল গাজী। জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাড. শাহাদাৎ হোসেন।

১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর