ফুটবল খেলা শেষে ফেরার সময় ট্রলারডুবি, ১৫ ঘন্টা পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ পিএম

ঈদ উপলক্ষে আয়োজিত ফুটবল খেলতে গিয়ে ফেরার পথে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হন জামাল শরীফ (২৫) নামের এক যুবক। নিখোঁজের ১৫ ঘন্টা পর আজ বুধবার সকাল ৮টার দিকে নদী থেকে ভাসমান জামালের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

পটুয়াখালীর গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের পাতাবুনিয়া গ্রামের কাছাকাছি কাজল নদীতে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে জামালের ট্রলার ডুবির ঘটনা ঘটে। মৃত জামাল গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের দক্ষিণ নিমহাওলা গ্রামের বাসিন্দা কালাম শরীফের ছেলে। 

জামালের সঙ্গীরা জানান, ঈদের পরদিন মঙ্গলবার জামালসহ এলাকার একদল যুবক পাশের উপজেলা দশমিনার পাতারচরে ফুটবল খেলতে গিয়েছিলেন। খেলা শেষে ট্রলারে করে ফেরার পথে তাদের ট্রলারটি কাজল নদীর মাঝ বরাবর হঠাৎ ডুবে যায়। ট্রলারে থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্যে সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও জামাল নিখোঁজ হন। 

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেন। এ বিষয়ে রতনদী তালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার কার্যক্রম চালিয়েছে। জামালের নিখোঁজের খবর পেয়ে গলাচিপা  ফায়ার সার্ভিস সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন। কিন্তু রাতে তার মরদেহ পাওয়া যায়নি।’ 

গ্রাম পুলিশ সদস্য শংকর লাল হাওলাদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ যুবককে উদ্ধারে ট্রলার নিয়ে নদীতে নামেন। 

গলাচিপা ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা গতকাল রাতে মোবাইলফোনে বলেন, ‘রাত হওয়ায় উদ্ধারকাজ চালানো সম্ভব না। ডুবুরি আনা হয়েছে, সকাল থেকে আবার উদ্ধার কাজ শুরু হবে। ট্রলারটি ছোট এবং অতিরিক্ত যাত্রী বহন করায় এটি ডুবে গেছে বলে আমরা জানতে পেরেছি।’

এরপর আজ বুধবার সকালে স্থানীয়রা ট্রলার নিয়ে কাজল নদীতে উদ্ধারে নামেন এবং সকাল আনুমানিক ৮টার দিকে নিখোঁজ জামালের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসেন। 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. মিলন সিকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টার দিকে নিখোঁজ যুবক জামালের মরদেহ নদী থেকে উদ্ধার হয়েছে।

কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মাদক অভিযানে সীমান্ত অতিক্রম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশা বাড়ি সীমান্ত থেকে আটক দুই বাংলাদেশি পুলিশ সদস্যকে ১৪ ঘণ্টা পার হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের ফিরিয়ে আনতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নিতে সশস্ত্র হামলা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর