বঙ্গোপসাগরে ১০ মাছ ধরার ট্রলারে গণডাকাতি, আহত অর্ধশতাধিক

আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০৪:৪৪ পিএম

গভীর বঙ্গোপসাগরে ১০টি মাছ ধরার ট্রলারে গণডাকাতি হয়েছে। এতে গুলিবিদ্ধসহ অর্ধশত জেলে আহত হয়েছেন। ট্রলার থেকে লুটে নেওয়া হয়েছে জাল, মাছ, নগদ টাকা ও মোবাইল ফোন। 

জানা গেছে, বুধবার গভীর রাতে বরগুনার পাথরঘাটা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে বড় বাইজদা এলাকায় মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় সশস্ত্র জলদস্যুরা তিনটি ট্রলার নিয়ে ঘিরে ফেলে এফ বি জুনায়েদ ট্রলারের জেলেদের। জেলেরা বাধা দিলে ডাকাতেরা গুলি ছোড়ে। এ ছাড়াও পাথরঘাটার সগির কোম্পানির মালিকানাধীন এফবি তারেক, এফবি তুফান, নুর মোহাম্মদের মালিকানাধীন এফবি রাজু ও সেলিম চৌধুরীর মালিকানাধীন এফবি-মাসহ আরও ৯টি ট্রলারে হামলা করে জলদস্যুরা। এসময় জেলেদের পিটিয়ে ও কুপিয়ে জ্বালানি-রশদসহ শিকার করা মাছ ও জাল-দড়ি লুট করে নেওয়া হয়। 

জেলেরা জানান, ডাকাত দলের সদস্যদের বেশিরভাগ বরিশালের ভাষায় কথা বলেছে। তবে কেউ কেউ নোয়াখালীর ভাষায়ও কথা বলেছে। ডাকাতেরা ট্রালার থেকে যা পেয়েছে সব নিয়ে গেছে। 

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাফিউল ইসলাম বলেন, ‘আমাদের এখানে এখন পর্যন্ত ১৩ জন চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে একজনের বন্দুকের গুলিতে আহত হয়েছেন। দুজন গুরুতর আহত। এই দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১১ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।’ 

বঙ্গোপসাগরে ১০ মাছ ধরার ট্রালারে গণডাকাতির পর ট্রলার পরিদর্শন করেন কোস্টগার্ডের সদস্যরা। ছবি: ভিডিও থেকে নেওয়া এ নিয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ভোলা উপকূল থেকে ৪০-৫০ কিলোমিটারের মধ্যে এই ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, বরিশাল থেকে গিয়েই এই ঘটনা ঘটানো হয়েছে। জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, ডাকাতেরা বরিশালের ভাষাতেই কথা বলেছিল। 

কোস্টগার্ড-নৌপুলিশের সমন্বয়ে সকল বাহিনী অভিযান শুরু করেছে বলেও জানান মেহেদী হাসান। তিনি বলেন, ডাকতদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই ঘটনায় ভোলায় মামলার প্রস্তুতি চলছে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর