ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙনরোধের দাবিতে মানববন্ধন 

আপডেট : ০৯ মে ২০২৫, ০১:১৩ পিএম

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে পোনাবালিয়া ইউনিয়নের চারটি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকালে ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল এলাকার নদীতীরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা জানান, বর্ষার শুরুতেই সুগন্ধ্যা ও বিষখালী নদীর ভাঙনের কবলে পড়েছেন পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল, কিস্তাকাঠি, আতাকাঠি ও দেউরী গ্রামের বাসিন্দারা। প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে নদী ভাঙনে ফসলি জমি, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও মসজিদসহ অনেক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে মানুষ অসহায় হয়ে পড়েছে। অথচ দীর্ঘদিনের এই ভাঙনরোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। 

বক্তারা বলেন, ভাঙন অব্যাহত থাকলে কৃষি ও মৎস্য চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এতে শতশত মানুষ গৃহহীন হয়ে পড়বে।

মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তারা ভাঙনরোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন- পোনাবালিয় ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন আকন, বর্তমান প্যানেল চেয়ারম্যান আল-আমিন খান, ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বাদল ও ০আফজাল হোসেনসহ আরও অনেকে।

১৮.০৪ বর্গ কিলোমিটার আয়তনের ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় পাকা দালানের সংখ্যা ৩৪ থেকে ৩৫ হাজার। যার বেশীর ভাগই বহুতল। বিল্ডিংয়ের গা ঘেষে বিল্ডিং। ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নের কাজ...
নিঃস্বার্থভাবে শিক্ষার আলো ছড়িয়ে ৫ দশক পর অবশেষে রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পেলেন লুৎফর রহমান। গত সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা...
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্যকে মব করে কার্যালয় থেকে বের করে দেওয়ার দুদিন পর কক্ষের তালা ভাঙলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট...
রাজধানীর উত্তর শাহজাহানপুরে সম্পত্তির জেরে ফখরুল হাসান ফরহাদ (৪৪) নামের এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভগ্নিপতির বিরুদ্ধে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদার ও বিনিয়োগ বৃদ্ধিতে ভূমিকা রাখতে এদেশে সফররত যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার...
১২ মাসের মধ্যে নিজস্ব সার্বভৌম এআই ডেটা সেন্টার চালু করতে যাচ্ছে বাংলাদেশ। এতে সহায়তা করবে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ। তবে অবকাঠামো তৈরির স্থান এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...
দেবী দুর্গার আগমনের অপেক্ষায় যখন উৎসবের আমেজ, ঠিক তখনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় থমকে গেছে সেই আনন্দ। নৌকার উপর দুর্গা প্রতিমা তৈরি করে রীতিমতো বিপাকে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরের সনাতন ধর্মাবলম্বীরা। 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গিয়াস উদ্দিন। সচিব পদমর্যাদায় তিনি এ দায়িত্ব পালন করবেন বলে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
লোডিং...

এলাকার খবর