বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ, সম্পাদক কাওছার

আপডেট : ২২ মে ২০২৫, ১১:৪৭ এএম

বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিইমজা) নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদকে সভাপতি এবং যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে সংগঠনের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ফিরদাউস সোহাগ। সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা শেষে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনকে গতিশীল করতে কণ্ঠ ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।

ভোটে আগামী দুই বছরের জন্য নবগঠিত বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটিতে ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদকে সভাপতি এবং যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি চ্যানেল ২৪র ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, সহসভাপতি নয়া দিগন্ত (অনলাইন) ও দিগন্ত টিভির ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দিন, সহসাধারণ সম্পাদক দেশ টিভির প্রতিনিধি শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার মনির হোসেন খান, কোষাধ্যক্ষ এখন টেলিভিশনের রিপোর্টার অমিত হাসান অভি, দপ্তর সম্পাদক দেশ টিভির ক্যামেরাপার্সন শাহিন সুমন, প্রচার সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাহাত খান, বিভাগীয় সম্পাদক (ঢাকা) সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিক মুন্সী, নির্বাহী সদস্য এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগ, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াসউদ্দিন সুমন, স্বদেশ টিভির প্রতিষ্ঠাতা জসিম জিয়া ও সময়ের আলো (অনলাইন) ব্যুরো প্রধান এম মোফাজ্জেল।

 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর