সড়কে পার্কিং করা ট্রাকের সঙ্গে ৪ বাসের সংঘর্ষ, আহত ১৮

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৯:১৩ এএম

বরিশালের গৌরনদীতে সড়কের ওপর পার্কিং করে রাখা ট্রাকের কারণে চারটি বাসের সংঘর্ষে কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস, হাইওয়ে থানা–পুলিশ, আনসার সদস্য ও স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ১০টার দিকে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর যানজট কমে আসে। 

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানিয়েছেন, মাহিলাড়া কাঁচাবাজারের সামনে মহাসড়কের ওপর যত্রতত্র ট্রাক পার্কিং করে রাখায় বরিশালগামী বলাকা পরিবহনের একটি বাসের সঙ্গে প্রথমে ঢাকাগামী এসপি গ্রিন লাইন পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এসময় সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা এসপি গ্রিন লাইন পরিবহনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। অপরদিকে, বলাকা পরিবহনের বাসটির সঙ্গে স্টার ডিলাক্স পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনের অবস্থা গুরুতর থাকার কারণে তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর