বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ, গলাচিপায় ১৪৪ ধারা জারি

আপডেট : ১৩ জুন ২০২৫, ০২:০৯ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নে বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতের এই সংঘর্ষে নিয়ে এলাকায় দুই দলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক আদেশে গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

আদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান উল্লেখ করেন, জনগণের জানমাল এবং সরকারি সম্পত্তি রক্ষার্থে গলাচিপা পৌরসভা ও এর আশেপাশের এলাকায় ১৩ জুন সকাল ০৮টা থেকে ১৫ জুন সকাল ০৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারি করা হলো। এই সময়ের মধ্যে উল্লিখিত এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র ইত্যাদি বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো। উল্লিখিত আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে তাৎক্ষণিক  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বৃহস্পতিবারের হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের পক্ষ থেকে জরুরি সাংবাদিক সম্মেলন ও বিক্ষোভ সমাবেশের আহ্বান করেন নুরুল হক নুরু। তবে এ বিষয়ে নুরুল হক নুরের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলে তা বন্ধ যায়।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মো. রবিউল হাসান জানান, প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করার কারণে বিক্ষোভ সমাবেশ বাতিল করা হয়েছে। সাংবাদিক সম্মেলন বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর