গলাচিপায় স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:৪৭ এএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক স্কুলশিক্ষার্থীকে (১৩) ধর্ষণের অভিযোগে বাহাদুর হাওলাদার (২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া চৌরাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক রাশেদ।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, ওই শিক্ষার্থী তার মামার বাড়িতে বসবাস করে। প্রতিবেশী বাহাদুর প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতেন। গত ১৭ জুন রাত ৩টায় ওই শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। সেখান থেকে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অন্য একটি স্থানে তুলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন বাহাদুর। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে বাহাদুর পালিয়ে যান।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ১৮ জুন ওই শিক্ষার্থীর মামা বাদী হয়ে গলাচিপা থানায় বাহাদুরের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১০ জন গ্রেপ্তার এবং ৪৮টি মামলা করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর