জুলাই আন্দোলনে আহত ফটোসাংবাদিক শামীমের চোখে-মুখে এখনও আতঙ্কের ছাপ

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১১:৪৫ এএম

বরিশালে জুলাই আন্দোলনে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলার শিকার হন ফটোসাংবাদিক শামীম আহমেদ। এরপর থেকে এই সাংবাদিক শারীরিক ও মানসিক যন্ত্রণার এক পর্যায়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হন। এখনও তাঁর চোখে-মুখে ভয়াল আতঙ্কের ছাপ। কাটাচ্ছেন দুর্বিষহ দিন। এ অবস্থায় তার উন্নত চিকিৎসার দাবি পরিবারের।

গত বছর ৩১ জুলাই বরিশাল নগরী ছিল আন্দোলনে উত্তাল। সেদিন ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের ছবি তুলতে গিয়ে পুলিশের হামলায় আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। তাদের মধ্যে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক শামীম আহমেদ একজন।

সেদিন শামীমের শরীর ও মাথায় লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। সেই ঘটনার পর আর সোজা হয়ে দাঁড়াতে পারেননি তিনি। এরপরে কয়েকবার হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত  হয়ে দিন কাটাচ্ছেন এই সাংবাদিক। 

জুলাই আন্দোলনে আহত সাংবাদিক শামীম আহমেদ বলেন, ‘আমি সঠিক চিকিৎসাটাও করাইতে পারি নাই। আর ওই মাইরের টেনশন আমার মাথায় এমন প্রভাব বিস্তার করে, যে কারণে এরপর আমি নিউরোলজি রোগে আক্রান্ত হয়ে পড়ি।’ 

তাকে নিয়মিত থেরাপি দেওয়া হচ্ছে। বাবার এমন অসুস্থতার পর চিকিৎসা ও অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তার পরিবার। 

আহত সাংবাদিক মেয়ে সাহারা আহমেদ বলেন, ‘আমাদের আব্বু ছাড়া আমাদের আর রোজগার করার কেউ নাই। তার অফিসের কর্মকর্তারা তার বেতন কতদিন বহন করবেন তা আমরা জানি না। এখন সরকারের সাহায্য সহযোগিতা ছাড়া এখন আমাদের চলার উপায় নাই।’

প্রবীণ এই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান সাংবাদিক নেতারা। তারা জুলাই আন্দোলনে আহত সাংবাদিকের আর্থিক সহায়তার  দাবি জানান। 

বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, ‘শামীম আজকে খুবই অসহায় অবস্থায় আছে। তিনি যাতে বর্তমানে বাংলাদেশের সরকারের কাছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাহায্য সহযোগিতা পান সেই দাবি করছি আমি।’

এদিকে প্রশাসন বলছে, জুলাই আন্দোলনে হতাহতদের সর্বাত্মক সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে এবং তাদের সহায়তা করা হচ্ছে। 

বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার বলেন, ‘মন্ত্রণালয় থেকে আমাদের কাছে চেক পাঠিয়েছে, আমরা টাকা তাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। একদম সরাসরি অ্যাকাউন্টে চলে গেছে। এগুলা হচ্ছে সরকারের পক্ষ থেকে গৃহীত পদক্ষেপ। এটা ছাড়া স্থানীয়ভাবে কিন্তু আমরা অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছি।’

জুলাই আন্দোলনে বরিশালের ৩০ জন বিভিন্ন স্থানে শহীদ হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে তিন শ মানুষ।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর