রাজাপুরে বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে ১৪৪ ধারা

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১০:০৩ এএম

বিএনপি ও যুবদলের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে ঝালকাঠির রাজাপুর উপজেলা পরিষদ মার্কেট চত্বর ও সংলগ্ন এলাকায় জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও স্বাক্ষরিত আদেশে মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত এ ধারা কার্যকর থাকবে বলে জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, আগামী ১৩ আগস্ট বিকেল ৩টায় উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং যুবদল উপজেলা শাখা পৃথকভাবে সমাবেশ আয়োজনের জন্য পত্র দাখিল করে। এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পাল্টাপাল্টি সমাবেশের কারণে আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কার কথা উল্লেখ করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

প্রশাসনের মতে, এরই মধ্যেই উভয়পক্ষ উপজেলা পরিষদ মার্কেট চত্বরের দুই পাশে পৃথক মঞ্চ নির্মাণ করেছে এবং শব্দযন্ত্র ব্যবহার করে বক্তব্য ও গান প্রচার করছে, যা জনশান্তি বিঘ্নিত করতে পারে।

জানা গেছে, উপজেলা বিএনপির একাংশ জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও সমাবেশের আয়োজন করে এবং উপজেলা যুবদল জুলাই বিপ্লব কর্মসূচির অংশ হিসেবে উপজেলা মার্কেট চত্বরে যুব সমাবেশের আয়োজন করে। উপজেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। প্রধান বক্তা থাকার হিসেবে কথার ছিল জাতীয় নির্বাহী কমিটির সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ.এম সাইফ আলী খান। বিশেষ অতিথি থাকার কথা ছিল ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদৎ হোসেন।

অন্যদিকে যুবদলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল ইসলাম তুহিন, প্রধান বক্তা জেলা যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট মো. আনিসুর রহমান আনিস। সভাপতিত্ব করার কথা ছিল উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ পারভেজের।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর