জমির বিরোধে আপন ভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতন! 

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম

পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে গাছের সাথে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠি গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা হয়।

ভুক্তভোগী নজরুল ইসলাম মাতব্বর বলেন, ‘দীর্ঘদিন ধরে অন্য ভাইদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি স্থানীয় সালিশকারকরা জমিতে আমাকে ধান রোপণ করতে বলেন। আমি জমিতে বীজ রোপণ করতে গেলে অপর দুই ভাই মো. আবু তাহের মাতব্বর ও মোফাজ্জল মাতব্বর আমাকে গাছের সাথে বেঁধে বেধড়ক মারধর করে।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আখতারুজ্জামান সরকার বলেন, ‘অভিযোগ পেয়েছি। দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞেসাবাদ চলছে।’ 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর