নিজ বাড়ির সামনে মিলল ছাত্রলীগ নেতার মরদেহ

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:০৭ পিএম

ভোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। আজ শনিবার ভোরে ভোলা শহরের কালীবাড়ি রোডের নবী মসজিদ সড়কের নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ আরিফ ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আরিফকে কারা কুপিয়ে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তারও হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগের কোনো বিরোধের জেরে প্রতিপক্ষরা আরিফকে  হত্যা করতে পারে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনা তদন্ত করছে। সাইফুল্লাহ আরিফের মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানায় পুলিশ।

আরিফের বাবা বশীর উদ্দিন বলেন, ফজরের নামাজ শেষে বাসার দরজা খুলে তিনি আরিফের মরদেহ দেখতে পান। তাঁর গায়ে রক্ত মাখা কোপানোর দাগ ছিল।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর