তিন দাবিতে ববি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ‎বুধবার বিকেল ৫টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে কিছুক্ষণ বিক্ষোভ করে সড়ক অবরোধ করে। 

এসময় দাবি আদায়ে নানা ধরনের স্লোগানে দেয় শিক্ষার্থীরা।

প্রায় ২০ মিনিট সড়ক অবরোধের কারনে মহাসড়কের দুই পাশের যানজটের সৃষ্টি হয়। এতে সাময়িক ভোগান্তিতে পরে যাত্রীরা। 
এর আগে, মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের সামনের সড়ক প্রদক্ষিণ করে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের লিখিত আশ্বাস তারা পাইনি। যার কারণে এবার মহাসড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছি আমরা।’

অপর শিক্ষার্থী ভূমিকা সরকার বলেন, ‘অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ ও যানবাহন সংকট নিরাসনের দাবিগুলো মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি থেকে লিখিত আকারে প্রকাশ করতে হবে। এ দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ 

রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর