বরগুনায় সড়ক দুর্ঘটনায় কনে পক্ষের যাত্রীসহ ১৫ জন আহত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

বরগুনায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় কনে পক্ষের যাত্রীসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার মানিকঝুড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল সাকুরা পরিবহন নামের একটি বাস। বাসটি মানিকঝুড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নামানোর জন্য থামানো একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর উঠে যায়। এতে অটোরিকশার ৭ যাত্রী আহত হন। এরপর দ্রুতগতির ওই বাসটি সামনে থাকা বিয়ের কনে পক্ষের আরেকটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে উভয় অটোরিকশার ১৫ যাত্রী আহত হন।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ইউসুফ খাঁন (৬৫), কালাম হাওলাদার (৪০), মোশাররফ (৪৫), আবু সালেহ খাঁন (৪০), আফজাল খাঁন (৩৫), রহিম খাঁন (২৫), শামীম হাওলাদার (৩৫), মোসা. জেসমিন আক্তার (৪৫), ফেরদৌস (১৮), এমি (২০) ও আজিজ খাঁনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত শামীম হাওলাদার বলেন, ‘সাকুরা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে আমাদের অটোরিকশার ওপর উঠে যায়। এতে আমরা সবাই আহত হই।’

আহতদের স্বজন রাসেল মোল্লা জানান, আমতলী ফেরিঘাট জামে মসজিদের বিয়েতে যোগ দিতে কনে পক্ষের ১০ জন যাত্রী সিএনজিচালিত অটোরিকশায় যাচ্ছিলেন। বাসটি ধাক্কা দিলে ৮ জন আহত হন, এর মধ্যে পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, গুরুতর আহত পাঁচজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছেন।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর