ঝালকাঠিতে প্রতিবন্ধী কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ পিএম

ঝালকাঠির রাজাপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগে সুলতান আকন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে এ ঘটনায় থানায় মামলা করেছে তাঁর পরিবার। 

সুলতান আকন ওই এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। এর আগে গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বুধবার রাতে রাজাপুর থানায় লিখিত এজাহার দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী মো. সুলতান আকন কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত পালিয়ে যান। পরে পুলিশের অভিযানে বুধবার রাতে সুলতান আকনকে গ্রেপ্তার করা হয়।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মালেক জানান, এ ঘটনায় মামলা রুজু হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হবে।

যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর