বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে প্রধান বিচারপতির আদালত পরিদর্শন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৯ এএম

বরিশালে ইউএনডিপির প্রতিনিধি দল নিয়ে আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন তিনি। এ সময় ইউএনডিপির প্রতিনিধি দলের সাত সদস্য উপস্থিত ছিলেন।

পরে তিনি প্রতিনিধি দলকে ঘণ্টাব্যাপী আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইডসহ অন্যান্য কার্যক্রম ঘুরিয়ে দেখান।

পরিদর্শনের বিষয়ে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন সাংবাদিকদের জানান, ইউএনডিপি আয়োজিত বিভাগীয় শহরগুলোতে আয়োজিত সেমিনারে অংশ নেবেন প্রধান বিচারপতি। তারই ধারাবাহিকতায় আজ সর্বশেষ বরিশাল বিভাগে এই সেমিনার অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি দলটি বরিশাল আদালত পরিদর্শন করলেন। এটি পধান বিচারপতির দ্বিতীয় পরিদর্শন। 

তিন আরও জানান, প্রধান বিচারপতি বরিশালের আদালতের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দল এদেশের গরীব দুস্থদের বিচার প্রক্রিয়া যেন সহজে হয় তার আশা প্রকাশ করেন। 

আদালত পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টায় নগরীর হোটেল গ্রান্ডপার্ক হলরুমে ইউএনডিপির আয়োজিত জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সি এন্ড ইফিশিয়েন্সি শীর্ষক সেমিনারে অংশ গ্রহণ করেন প্রধান বিচারপতি। সেমিনারে ইউএনডিপি প্রতিনিধি দলসহ বিভাগের জেলা ও দায়রা জজসহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর