পটুয়াখালীতে এক সঙ্গে ৫ সন্তানের জন্ম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫২ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। আজ সোমবার দুপুর ২টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে পাঁচ নবজাতকের জন্ম হয়। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে।

জানা গেছে, লামিয়া আক্তার বাউফলের চাদকাঠী গ্রামের বাসিন্দা। তার পরিবার ও এলাকাবাসী এই ঘটনাকে আনন্দ ও আশ্চর্যের মিশ্র অনুভূতি নিয়ে দেখছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই নবজাতকদের একনজর দেখতে হাসপাতালে ভিড় জমেছে।

চিকিৎসক ও স্থানীয়দের মতে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সঠিক পর্যবেক্ষণের কারণেই এমন জটিল প্রসব স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে। এই বিরল জন্মের ঘটনা এখন বাউফলসহ পুরো জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মশিউর রহমান জানান, মা ও পাঁচ নবজাতক বর্তমানে সুস্থ আছেন। তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।

এই চিকিৎসক আরও বলেন, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল, কিন্তু সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে-এটাই সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর