ইলিশ কিনে ফেরার পথে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ০৩:১১ পিএম

পটুয়াখলীসহ সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে ইলিশ মাছ কিনে ফেরার পথে নৌ-পুলিশকে দেখে নদীতে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন রাসেল খান (৩২) নামের এক যুবক। এ ঘটনার ৬৮ ঘণ্টা পর আজ মঙ্গলবার ওই যুবকের উদ্ধার করা হয়েছে।

পটুয়াখালীর বাউফলে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া নদীর বাতিঘর পয়েন্ট থেকে যুবকের স্বজনরা মরদেহ উদ্ধার করে। এর আগে গত শনিবার সন্ধ্যার দিকে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হন ওই যুবক।

নিহত রাসেল খান উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বড় ডালিমা গ্রামের ইউসুফ খানের ছেলে। তিনি পেশায় একজন দর্জি ছিলেন।

জানা গেছে, গত শনিবার সন্ধ্যার দিকে ইলিশ মাছ শিকারের নিষেধাজ্ঞা চলাকালে রাসেল খান তিন বন্ধুকে নিয়ে নিষিদ্ধ ইলিশ কিনে ফেরার পথে নৌ-পুলিশের টহলদলের সামনে পড়েন। এসময় দুজন পাশের একটি ট্রলারে উঠে পালিয়ে যান। অন্য একজন নৌকাতে মাছসহ আটকে পড়েন। আর রাসেল খান নদীতে ঝাঁপ দিয়ে ডুবে যান। পরদিন ডুবুরি দল নদীতে খোঁজ করেও তাঁর সন্ধ্যান পায়নি। নিখোঁজ হওয়ার ৬৮ ঘণ্টা পর আজ নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। 

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর