ঝালকাঠিতে বাসের ধাক্কায় বিএনপি নেতা নাসিম নিহত

ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। হামিম পরিবহনের দ্রুতগামী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাস ও চালককে আটক করার চেষ্টা করছে।

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ১০:১৭ এএম

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ ঘটনা ঘটে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন আহত হলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন মোটরসাইকেল চালক আহত শহিদুল ইসলামের বরাদ দিয়ে জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে নাসিম উদ্দিন আকন মোটরসাইকেল চালক শহিদুলের মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এ সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান। কর্দমাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটরসাইকেলটি প্রধান সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে  নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় মাথায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে জানিয়ে তিনি জানান, গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর