উজিরপুরে চলন্ত বিআরটিসি বাসে অগ্নিকাণ্ড

বরিশালের উজিরপুরে ইচলাদী টোল প্লাজার সামনে চলন্ত বিআরটিসি বাসে আগুন লাগে। বাসটির ওপরের অংশ পুড়ে গেলেও ৩০ যাত্রী অক্ষত রয়েছেন। আগুনের কারণ হিসেবে ব্যাটারি সংযোগের ত্রুটি চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস।

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০২:১৩ পিএম

বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড টোল প্লাজার সামনে চলন্ত অবস্থায় বিআরটিসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে বরিশাল থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি বাসে এ ঘটনা ঘটে। এতে বাসটির ওপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও উজিরপুর মডেল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বরিশাল হাইওয়ে পুলিশের গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানিয়েছেন, বরিশাল থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা বিআরটিসি বাসটিতে ৩০ জন যাত্রী ছিল। সবাই অক্ষত থাকলেও তাঁদের মালপত্র পুড়ে গেছে।

ওসি জানান, এ ঘটনায় সড়কে ২০ মিনিটের মত যান চলাচল বন্ধ থাকে। পরে পুনরায় তা স্বাভাবিক হয়েছে। বাসটির পেছন থেকে ব্যাটারি সংযোগে যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর