বিএনপি নেতার মৃত্যুর পর ফেরত দেওয়া হলো পদ!

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম

ঝালকাঠির রাজাপুর উপজেলার নলবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের মৃত্যুর চারদিন পর পুনরায় তাঁর দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার চারদিন পর আজ মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তি সাংবাদিকদের হাতে পৌঁছেছে।

এতে উল্লেখ করা হয়, নাসিম উদ্দিন আকনের বিরুদ্ধে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাঁকে পুনর্বহাল করা হয়েছে। এর আগে, দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

পদ ফিরিয়ে দেওয়ার চিঠিটি কেন্দ্র থেকে আজ (২৮ অক্টোবর) জারি করা হলেও সু–কৌশলে তারিখ উল্লেখ করা হয়েছে মৃত্যুর একদিন আগের; ২৪ অক্টোবর। অর্থাৎ তাঁর মৃত্যুর এক দিন আগের। বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি ও আলোচনার জন্ম দেয় মৃত নাসিম আকনের পদ ফিরিয়ে দেওয়া নিয়ে।

চিঠিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক অব্যাহতি প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদসহ সকল পদে পুনর্বহাল করা হলো।

চিঠিতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

স্থানীয় দলীয় নেতারা বিষয়টিকে বেদনাদায়ক হাস্যকর বলে অভিহিত করেছেন। তাঁদের ভাষায়, যে নেতা দলের জন্য জীবনভর পরিশ্রম করেছেন, তাঁর মৃত্যু পরও তাঁকে নিয়ে দল তামাশা করল। মৃত্যুর পর ব্যাক ডেটে (পুরোনো তারিখ) পদ ফেরানোর চিঠি এ যেন ভাগ্যের নির্মম পরিহাস। জীবিত থাকতে তাঁকে মূল্যায়ন করা হয়নি, এটা সত্যি দুঃখজনক।

উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফেসবুকে মন্তব্য করেছেন, ‘কবরে বসে দলের কর্মকাণ্ড গতিশীল করার লক্ষ্যে এখন নাসিম উদ্দিন আকনের পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে তার সাথে যা করা হচ্ছে, এসব এখন শুধুই কষ্ট বাড়িয়ে দেয়। আল্লাহ তাঁকে জান্নাত দান করুন।’

চাঁদাবাজির অভিযোগে গত ২৫ জানুয়ারি বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ ২৫ জানুয়ারি হতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। সঙ্গে সঙ্গে তাকে দলীয় সমস্ত কার্যক্রম থেকে বিরত থাকার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।’

দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের (দলীয় পদ স্থগিত) সঙ্গে কোনো প্রকার যোগাযোগ রক্ষা না করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছিল তখন।

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর