বরিশালে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:১৬ এএম

অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ব শত্রুতার জেরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগুরপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউলকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় আগুরপুর ইউনিয়ন বাজারে এ ঘটনা হয়।

রবিউলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

নিহত রবিউলের বন্ধু পলাশ হোসেন জানান, তার জন্মদিন উপলক্ষে বন্ধুরা একত্রিত হয়। এসময় তাদের সঙ্গে একই এলাকার শান্ত, এমদাদুলসহ বেশ কয়েকজনের ধাক্কাধাক্কি হয়। এর কিছুক্ষণ পর ২০-৩০ জন এসে রবিউলকে কুপিয়ে জখম করে। এসময় রবিউলের সঙ্গে থাকা আরও বেশ কয়েকজন আহত হয়।

নিহত রবিউলের অপর বন্ধু রাসেল শিকদার একই কথা জানিয়ে বলেন, ‘গুরুতর আহত রবিউলকে বরিশাল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। আমাকেও এলোপাথাড়ি মারধর করা হয়েছে।’

তবে আগরপুর পুলিশ ফাঁড়ির এসআই দেলোয়ার বলেন, ‘আগরপুর বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে মিষ্টি বিতরণ নিয়ে ঝামেলা হয়। দুই মিনিটের ভেতরে এই ঘটনা ঘটে যায়।’

বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ সরকার বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ওপর বিএনপির কোনো সমর্থন থাকবে কিনা–সে বিষয় কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর