১০ বছরের পুরোনো হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬ পিএম

পিরোজপুরে চাঞ্চল্যকর এক হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছে পিরোজপুর জেলা দায়রা জজ আদালত। আজ সোমবার বিকেলে পিরোজপুর বিজ্ঞ জেলা জজ আদালতের বিচারক মুজিবুর রহমান এই রায় দেন।

আসামীরা হলেন, স্বপন ওরফে সোহেল মোল্লা (২৮), কাদের মোল্লা (৩৫), আ: রশীদ মোল্লা (৭০), ইরানী বেগম (২৫), সুফিয়া বেগম (৪৫), ও পুন্ন বেগম। অপর আসামী রোজিনাকে বেকসুর খালাশ দেয় আদালত। অন্যান্য আসামীদের মধ্যে আ: রব মোল্লা, মন্নাফ মোল্লা ও মুনসুর মোল্লা আদালতে বিচারাধীন অবস্থায় মারা যায়।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ অক্টোবর পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চন্ডিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আবু আকন (৪২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে আসামীরা। এই ঘটনায় আ: জব্বার বাদী হয়ে পিরোজপুর আদালতে মামলা দায়ের করেন। 

মূল ঘটনা ছিল, জমিজমা ও সুপারী পাড়াকে কেন্দ্র করে আসামী সোহেল মোল্লাসহ ৮/৯ জন ভিকটিম আবু আকনের ওপর হামলা চালালে তিনি মারাত্বকভাবে আঘাতপ্রাপ্ত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে পিরোজপুর জেলা হাসাপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় রেফার করা হয়। পরবর্তীতে খুলনা জেলা হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) আবুল কালাম আকন জানান, সোমবার পিরোজপুর বিজ্ঞ দায়রা ও জেলা জজ আদালতের বিচারক মুজিবর রহমান সেসন ৭/২০২০ মোকাদ্দমায় ৬ জন আসামীকে যাবজ্জীবন এবং দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন। অপর আসামী রোজিনা বেগমকে বেকসুর খালাস প্রদান করা হয়। এছাড়া অন্য ৩ আসামী আদালতে বিচারাধীন অবস্থায় মারা যায়।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর