গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে আগুন

রোগীদের নিরাপদ স্থানে নেওয়ায় কেউ আহত হয়নি।

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

‎পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বৃহস্পতিবার ভোর রাতে আগুন লাগে। হাসপাতালের দ্বিতীয় তলায় স্টোররুমে লাগা এ আগুনে ওষুধ, প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্রসহ কম্পিউটার ক্ষতিগ্রস্ত হয়েছে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মেজবাহ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রোগীদের নিরাপদ স্থানে নেওয়ায় কেউ আহত হয়নি।

‎আগুন লাগার সংবাদ পেয়ে গলাচিপা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও দশমিনার একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন বলেন, ‘ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। স্টোররুমে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার ওষুধ, সার্জিক্যাল যন্ত্রপাতি, জরুরি রেজিস্ট্রারসহ অন্যান্য মালামাল রয়েছে। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।’

‎স্টেশন অফিসার ও ভারপ্রাপ্ত সাব অফিসার মো. কামাল হোসেনে বলেন, ‘আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দুটি ইউনিট এবং দুটি পাম্পসহ উপজেলা সদর হাসপাতালে উপস্থিত হয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। দশমিনা থেকে আসা একটি ইউনিটও উপস্থিত ছিল। আগুন লাগার সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।’

 

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর