ভোলায় বিএনপি-জামায়াতের সমর্থকদের সংঘর্ষ, আহত ১১

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারণাকালে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দল দুইটি।

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:১৪ পিএম

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারণাকালে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে দল দুইটি।

আজ শনিবার সকালে উপজেলার টবগী ইউনিয়নের  মনিরাম বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন পৌর জামায়াতের সেক্রেটারি মাকসুদুর রহমান জানান, ভোলা-২ আসন দৌলতখান-বোরহানউদ্দিনের জামায়াতে ইসলামির প্রার্থী মুফতি মাও. ফজলুল করীমের কর্মী ও সমর্থকদের প্রচারণায় বাঁধা দেয় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী-সমর্থকেরা। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে পাল্টাপাল্টি ধাওয়া ও একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে জামায়াতের ৬ কর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।

এদিকে বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াতের সমর্থকেরাই প্রথমে উসকানি দিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটায়। তারা স্থানীয় চৌকিদার বাড়িতে হামলা চালিয়ে ঘরের মালামাল ভাঙচুর করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে জামায়াত কর্মীরা ৫ জনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

এদিকে খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবনের প্রতিবাদ করায় মো. ফারুক ওরফে শহীদ (৫০) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে...
পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের দেওয়া বক্তব্যের জন্য ক্ষমা না চাইলে পাবনায় সারোয়ার আলম ও সারজিস আলমকে অবাঞ্ছিত...
ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শেষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে...
বাগেরহাটে চাকলাদার আবুল কালাম (৬০) নামের এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
লোডিং...

এলাকার খবর