বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী ফাহিম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫২ পিএম

পটুয়াখালী-১ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক ও উচ্চতর পরিষদ সদস্য এবং দলটির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম ফাহিম।

সোমবার সকালে পটুয়াখালী শহরের শের-ই-বাংলা সড়কে আলতাফ হোসেন চৌধুরীর বাসভবনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম ফাহিম বলেন, ‘পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিএনপির পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। এই পারস্পরিক রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে পটুয়াখালী জেলার অন্যান্য আসনগুলোতে গণঅধিকার পরিষদ বিএনপিকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে। এর ধারাবাহিকতায় পটুয়াখালী-১ আসনে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ সময় বিএনপি মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেন, ‘গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রয়োজন। শহিদুল ইসলাম ফাহিমের এই সিদ্ধান্ত গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে বলে আমি বিশ্বাস করি।’

উল্লেখ্য, পটুয়াখালী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নাজমুল আহসান এবং খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো. সাইদুর রহমান তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে বর্তমানে এ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট মনোনীত এবি পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুল ওহাব মিনাকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি শহিদুল ইসলাম ফাহিমের বিএনপি প্রার্থীকে সমর্থনের ঘোষণায় নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।

বর্তমানে পটুয়াখালী-১ আসনের নির্বাচনী মাঠে আরও যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, তারা হলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ফিরোজ আলম, জাসদের গৌতম চন্দ্র শীল এবং জাতীয় পার্টির প্রার্থী আ. মন্নান হাওলাদার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর প্রধান সমন্বয়কারী মাকসুদ বায়জিদ পান্না, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, সাবেক সদস্য সচিব শাহ আলমসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর