পটুয়াখালীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ২০

পটুয়াখালীর বাউফলে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌবাজার এলাকায় এ ঘটনা হয়। 

 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম

পটুয়াখালীর বাউফলে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার বেলা ১২টার দিকে উপজেলার নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের বৌবাজার এলাকায় এ ঘটনা হয়।

আহতদের মধ্যে গুরুতর আহত জামাল মৃধা (২২) নামের একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জামায়াতের সমর্থক।

এদিকে এ ঘটনার পরপরই বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে জামায়েতের নেতাকর্মীরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে সেখানে বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে জামায়াতের কয়েজন কর্মী ওই এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করে। এসময় বিএনপির কয়েকজন সমর্থক টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলে তাদেরকে হেনস্তা করে। পরে খবর পেয়ে জামায়াতের আরও লোকজন সেখানে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটার আঘাতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

বাউফল থানার ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। তবে বর্তমানে থানার সামনে যে পরিস্থিতি শুরু হয়েছে সেটি যৌথবাহিনীর সহায়তায় নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর