মন্ত্রী পেতে চাইলে ট্রাক প্রতীকে ভোট দিন: নূর

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ পিএম

পটুয়াখালী–৩ আসনে মন্ত্রী পেতে চাইলে ভোটারদের ‘ট্রাক’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সোমবার সন্ধ্যায় গলাচিপা হাই স্কুল খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক বলেন, ‘তারেক রহমানের জাতীয় সরকারে মন্ত্রী পেতে চাইলে ১২ তারিখ সারাদিন ট্রাক প্রতীকে ভোট দিতে হবে।’

পটুয়াখালী–৩ আসনে বিএনপির মিত্র হিসেবে প্রার্থী হয়েছেন নুরুল হক নূর। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তবে আসনটিতে বিএনপি নেতা হাসান মামুন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

জনসভায় নূর আরও বলেন, ‘গলাচিপা–দশমিনার অধিকাংশ মানুষ আজ ট্রাকের পক্ষে নেমেছে। কাজেই আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আপনারা ১২ তারিখ নির্বাচনের পর শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করবেন।’

নূর স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনসহ তাঁর অনুসারীদের উদ্দেশে বলেন, ‘তাঁরা যদি ১১ তারিখের মধ্যে ট্রাক প্রতীকের পক্ষে কাজ শুরু করেন, তাহলে বিএনপি থেকে তাঁদের বহিষ্কারাদেশ বাতিল করার জন্য আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব।’

জনসভায় উপজেলা বিএনপি, গণঅধিকার পরিষদ ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজের নির্বাচনী এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের বুক ফুলিয়ে চলাফেরার উৎসাহ দিয়েছেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর–২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, কেউ হিন্দুদের...
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যালয়ের পাঠদান চলাকালীন অজ্ঞাত রোগে একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে ১০ জন শিক্ষার্থী। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার চাকামাইয়া ইউনিয়নের বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে৷ পরে...
দীর্ঘ দুই বছর বিরতি শেষে আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামের একটি জাহাজ। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দরের ক্রয়কৃত আধুনিক ৫টি...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর