পরিত্যক্ত রড বোঝাই ট্রাক জব্দ, চোরাই সন্দেহে তদন্ত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম

ঝালকাঠির রাজাপুরের বলাইবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় রড বোঝাই একটি ট্রাক হেফাজতে নিয়েছে রাজাপুর থানা পুলিশ। ট্রাকটিকে ঘিরে এলাকায় চোরাই রডের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে বলাইবাড়ী সড়কের পাশে মালবোঝাই একটি ট্রাক দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসীর দাবি, ট্রাকে থাকা রডগুলো চোরাই হতে পারে। তবে এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেনি কেউ।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ট্রাকটির সম্ভাব্য মালিকের সন্ধান পাওয়া গেছে। রডেরও কাগজপত্র পাওয়া গেছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বৈধতা নিশ্চিত হওয়া সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ট্রাকে থাকা রডের পরিমাণ ও মালিকানার কাগজপত্র যাচাই করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে ট্রাকটির চালক পুলিশকে জানায়, ত্রুটি থাকায় ট্রাকটিকে রাস্তার পাশে থামিয়ে বাড়িতে গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। 

খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর