পটুয়াখালীতে ৮০০ বস্তা ‘পপি বীজ’ জব্দ

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলায় অবৈধভাবে পাচারের সময় প্রায় ৮০০ বস্তা নিষিদ্ধ পপি বীজ সদৃশ দানা জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার কালাইয়া বন্দর এলাকার ধানহাট সংলগ্ন স্থান থেকে একটি ট্রলার ও ট্রাকসহ এসব বস্তা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে কালাইয়া ধানহাট সংলগ্ন খালে নোঙর করা একটি ট্রলার থেকে ট্রাকে বস্তা ওঠানো হচ্ছিল। কয়েকটি বস্তায় সুপারি থাকলেও অন্য বস্তাগুলোতে ছোট দানার মতো কিছু দেখে শ্রমিকদের সন্দেহ হয়। পরে তারা স্থানীয় লোকজনকে বিষয়টি জানালে ঘটনাস্থলে ভিড় জমে।

একপর্যায়ে বস্তা খুলে দেখা যায়, সেগুলোতে পপি বীজ সদৃশ দানা রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলার ও ট্রাকসহ বস্তাগুলো জব্দ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারের চালক প্রথমে বস্তার ভেতরে সুপারি রয়েছে বলে দ্রুত ট্রাকে তোলার নির্দেশ দেন। তবে কিছু শ্রমিক অন্য বস্তাগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি তাদের চুপ থাকতে বলেন। এতে শ্রমিকদের সন্দেহ আরও বেড়ে যায় এবং তারা স্থানীয়দের অবহিত করেন।

ঘটনার পর থেকেই ট্রলারের চালক ও তার সহযোগীরা পলাতক রয়েছেন। এ ঘটনায় কালাইয়া বন্দরের সিনেমা হল রোড এলাকার বাসিন্দা উত্তম দাসের নামও সামনে এসেছে বলে জানা গেছে।

একটি সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে সমুদ্রপথে মিয়ানমার ও ভারত সীমান্তবর্তী এলাকা থেকে পপি বীজ ও মাদকদ্রব্য বাউফলে এনে খালাস করে পরে সড়কপথে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ট্রলারে প্রায় ৮০০ বস্তা পাওয়া গেছে। এগুলো পপি বীজ কি না, তা নিশ্চিত হতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর