প্যান্ডেল সাজিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, ওসির ভাষ্য ‘পুরোনো ভিডিও’

ভিডিওতে দেখা যায়, প্যান্ডেল করে চেয়ার-টেবিল সাজিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের খাবারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৯:২৯ এএম

বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই অনুষ্ঠানে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়। রোববার দুপুরে সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়।

তবে জেলা বিএনপির দাবি, প্রশাসনের গোপন সহায়তায় নিষিদ্ধ সংগঠন এমন কর্মসূচি পালন করেছে।

রোববার রাত ১০টার দিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা তার ফেসবুকে ওই পুনর্মিলনী অনুষ্ঠানের ৪ মিনিটের একটি ভিডিও আপলোড করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘দীর্ঘদিন পরে আজ নিজ জেলায়। আজ ঈদের ২য় দিন বরগুনা জেলার বেতাগী উপজেলা ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে... ধন্যবাদ তোমাদের সবাইকে।’

ওই ভিডিওতে দেখা যায়, প্যান্ডেল করে চেয়ার-টেবিল সাজিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের খাবারের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।

জেলা ছাত্রলীগ সভাপতি বক্তব্যে বলেন, ‘উপস্থিত বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন, সাধারণ সম্পাদক সিফাত শিকদার ও সংগ্রামী নেতাকর্মী আমাদের ঈদ সেই দিন হবে, যেদিন আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারব। তার ভ্যানগার্ড হিসেবে ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করছে।’

এ অনুষ্ঠানে মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম গোলাম কবির। তিনি বলেন, ‘এখানে উপস্থিত সকল নেতাকর্মীদের বেতাগীবাসীর পক্ষ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

এছাড়া মুঠোফোনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান। তিনি সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় মুঠোফোনে আরও বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান। তিনি বলেন, ‘বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে বেতাগী উপজেলাকে সারা বাংলাদেশে আলোচিত করে রেখেছেন। আপনাদের সংগ্রামী শুভেচ্ছা।’

খোঁজ নিয়ে জানা যায়, রোববার ঈদুল ফিতরের দ্বিতীয় দিন বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন বেতাগী উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল আমিন ও সাধারণ সম্পাদক সিফাত শিকদার। এই অনুষ্ঠানে অংশ নেন বেতাগী পৌর ছাত্রলীগসহ উপজেলার ৭টি ইউনিয়নের ৫ শতাধিক নেতাকর্মী।

দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠানটি চলে। এ সময় জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীকে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, ‘দীর্ঘদিন নেতাকর্মীদের নিয়ে একসাথে বসা হয়নি। তাই তাদের উজ্জীবিত করতে বেতাগী উপজেলা ছাত্রলীগ এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে। এমন পরিস্থিতির মধ্যেও এ আয়োজন করায় তাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।’

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এমন কর্মকাণ্ডকে প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন। তিনি বলেন, ‘এই পুনর্মিলনী অনুষ্ঠানের পেছনে প্রশাসনের কারসাজি আছে, অথবা তাদের গোপন সহযোগিতা রয়েছে। না হলে একটি নিষিদ্ধ সংগঠন দীর্ঘ সময় ধরে এমন অনুষ্ঠান কীভাবে করে। এই বিষয়টি গুরুত্ব সহকারে আমরা দলীয়ভাবে খতিয়ে দেখব।’

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল আহমেদ পুনর্মিলনী অনুষ্ঠানের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এটি একটি পুরোনো ভিডিও, যা নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে।’

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর