জামিন পেলেন জামায়াতের সেই সাওদা সুমি 

সামাজিক মাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্র বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে ভোলায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভোলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তাঁর জামিন মঞ্জুর করেন।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পিএম

সামাজিক মাধ্যম ফেসবুকে সরকার ও রাষ্ট্র বিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে ভোলায় গ্রেপ্তার হওয়া জামায়াতে ইসলামীর নারী কর্মী সাওদা সুমিকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে ভোলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে সাওদাকে রোববার রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ণ পাড়ার জমজম টাওয়ারের ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করেছিল পুলিশ।

সাওদা ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়ার আব্দুল হালিমের স্ত্রী। সাওদার দাবি, তিনি শেখ হাসিনা ও ইউনুছ সরকারের আমল থেকে এখন পর্যন্ত সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করে আসছেন, কিন্তু সে সময় তিনি গ্রেপ্তার হননি। অথচ বর্তমান গণতান্ত্রিক সময়ে জ্বালানি তেলের ইস্যু নিয়ে লেখার অপরাধে তাকে গ্রেপ্তারের মাধ্যমে তার কথা বলার অধিকার থেকে বিরত রাখার অপচেষ্টা চালানো হয়েছে। এটি দুঃখজনক বলে জানান তিনি।

সাওদার আইনজীবী মোহাম্মদ উল্লাহ বলেন, মামলার এজাহারে বলা হয়েছে সাওদা সাইবার ক্রাইম করেছেন। কিন্তু কোন ধারায় কি অপরাধ করেছেন তার উল্লেখ নেই। এছাড়া ওপরের নির্দেশে মামলা ও গ্রেপ্তার করা হয়েছে, অথচ কোনো ওপরের নির্দেশ এবং তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ কি, তা উল্লেখ না থাকায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে অন্যায়ভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে ভোলা জেলা জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়। অন্যদিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াত যে বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন পৌর জামায়াত আমির মাওলানা মো. জামাল উদ্দিন। 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে পারভেজ প্রিন্স নামে এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শ্যামপুর...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত ১১ নম্বর আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
কাউন্সিলর না থাকায় বরিশাল সিটিতে নাগরিক ভোগান্তি চরমে। ৩০টি ওয়ার্ডের জনপ্রতিনিধিদের দায়িত্ব ন্যস্ত হয়েছে ১৬ জন সরকারি কর্মকর্তার ওপর। তবে মূল দাপ্তরিক কাজের পাশাপাশি সিটির অতিরিক্ত এই দায়িত্ব...
ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও ছবি নেওয়া হয়েছিল বিধবা আছিয়া বেগমের (৪৩)। কয়েক দিন পর তাকে ডেকে নেওয়া হয় একটি দোকানে, সেখানে একটি কাগজে টিপসইও নেওয়া হয়। আছিয়ার ধারণা...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর