পিরোজপুরে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার একটি কারখানায় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ উঠেছে। এ ছাড়া আইসক্রিম মেশানো হচ্ছে স্যাকারিন। এতে স্থানীয় শিশু ও আইসক্রিম প্রেমি মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

পিরোজপুর সদর উপজেলার একটি কারখানায় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের অভিযোগ উঠেছে। এ ছাড়া আইসক্রিম মেশানো হচ্ছে স্যাকারিন। এতে স্থানীয় শিশু ও আইসক্রিম প্রেমি মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

আজ মঙ্গলবার পিরোজপুর-বরিশাল সড়কের পাশে রানীপুর ব্রিজ সংলগ্ন অবস্থিত ওই কারখানায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ‘রনি আইসক্রিম’ নামে পরিচিত ওই কারখানাটিতে নেই কোনো ধরনের সরকারি অনুমোদন। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), বাংলাদেশ ফুড সেফটি অথরিটি (বিএফএসএ) নিবন্ধন, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কোনো অনুমতিই গ্রহণ করেনি।

স্থানীয়দের অভিযোগ, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছে। আইসক্রিম তৈরির কাজে ব্যবহৃত ট্রে জং ধরা এবং স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, আইসক্রিম মেশানো হচ্ছে স্যাকারিন বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, আইসক্রিম উৎপাদনে স্যাকারিনসহ বিভিন্ন কৃত্রিম রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। আইসক্রিম একটি দুগ্ধজাত খাদ্য হওয়ায় এর মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করা দরকার।

স্থানীয় বাসিন্দা মান্নান ফকির বলেন, ‘কারখানাটির দীর্ঘদিন ধরে আইসক্রিম তৈরি করছে। এর আগে ওখানে জরিমানা করেছে। ওনাদের নামে বিভিন্ন অভিযোগ রয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে উনারা আইসক্রিম তৈরি করছেন, যা শিশুদের জন্য ক্ষতিকর।’

নিজাম উদ্দিন নামের আরেক বাসিন্দা বলেন, ‘পুরোপুরি অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আইসক্রিম। এ কারখানার আইসক্রিম জেলার বিভিন্ন উপজেলায় বিক্রি করা হয়। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ কারখানা রং স্যাকারিনসহ বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হয়।’ 

কারখানার মালিক রুস্তম জানান, বর্তমানে তাঁর কাছে সব ধরনের অনুমোদনপত্র নেই। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব ডকুমেন্ট সংগ্রহ করবেন। তবে আইসক্রিমে স্যাকারিন ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মতিউর রহমান বলেন, আইসক্রিমে স্যাকারিন বা ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হলে তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এমন খাবার শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। 

পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ‘অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা আগেও এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। অভিযোগ প্রমাণিত হলে পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর