হাসপাতাল-ফার্মেসি কোথাও ভ্যাকসিন নেই, ঝালকাঠিতে বাড়ছে জলাতঙ্কের আতঙ্ক

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ১১:১২ এএম

গত ছয় মাস ধরে ঝালকাঠিতে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি হাসপাতালের পাশাপাশি ফার্মেসিতেও মিলছে না এই জরুরি টিকা। সম্প্রতি বিড়ালের কামড়ে আক্রান্ত এক যুবকের মৃত্যুতে জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভ্যাকসিন না পেয়ে চরম ঝুঁকির মুখে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্তরা। কবে নাগাদ ভ্যাকসিন আসবে, তাও বলতে পারছেন না কর্তৃপক্ষ।

ঝালকাঠি জেলায় প্রায় ছয় লাখ মানুষের বসবাস। এই বিশাল জনগোষ্ঠীর জন্য সদর হাসপাতালসহ উপজেলা পর্যায়ে রয়েছে তিনটি স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু গত ছয় মাস ধরে এসব সরকারি চিকিৎসাকেন্দ্রে মিলছে না জলাতঙ্কের কোনো ভ্যাকসিন। কুকুরের কামড় কিংবা বিড়ালের আঁচড় খেয়ে হাসপাতালে ছুটে আসা রোগীদের ফিরতে হচ্ছে খালি হাতে।

শুধু হাসপাতালেই নয়, স্থানীয় ফার্মেসিগুলোতেও এই টিকার সংকট। বাধ্য হয়ে বেশি দামে বরিশাল বিভাগীয় শহর থেকে সংগ্রহ করতে হচ্ছে টিকা। তবে অর্থাভাবে যারা যেতে পারছেন না, তারা রয়েছেন চরম মৃত্যুঝুঁকিতে। সম্প্রতি এই সংকটের বলি হয়েছেন শহরের পূর্ব কাঠপট্টি এলাকার বাসিন্দা মনিরুজ্জামান মান্না। বিড়ালের কামড়ে সময়মতো টিকা না পাওয়ায় শরীরে র‍্যাবিস ভাইরাস ছড়িয়ে পড়লে মৃত্যু হয় তাঁর।

স্থানীয়রা জানান, একেকটি ভ্যাকসিনের দাম পড়ে ৫০০ থেকে ৬০০ টাকা। অনেক সময় টাকা থাকলেও ভ্যাকসিনের সংকট থাকে।

ফার্মেসি মালিকেরা জানান, জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সরবরাহ থাকে আর কখনো থাকে না। সরবরাহ থাকলে পরিমাণ থাকে খুবই কম।

চিকিৎসকেরা বলছেন, জলাতঙ্কে আক্রান্ত হওয়ার পর দ্রুত ভ্যাকসিন নিশ্চিত করা না গেলে মৃত্যু অনিবার্য। এমন পরিস্থিতিতে অবিলম্বে ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার দাবি সাধারণ মানুষের।

হাসপাতালে পর্যাপ্ত ভ্যাকসিন মজুত নেই জানিয়ে, টিকার জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন এই ঝালকাঠি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আবুয়াল হাসান। বলেন, ‘আমরা লিখিতভাবে ভ্যাকসিনের সংকট জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি। ক্রয় প্রক্রিয়া শেষ হলে ভ্যাকসিন আমাদের দেওয়া হবে বলে জানানো হয়।’

আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মঙ্গলবার মুন্সিগঞ্জে ও পটুয়াখালীতে সংঘর্ষ হয়েছে। এর মধ্যে মুন্সিগঞ্জের শ্রীনগরে সংঘর্ষের জেরে পুলিশসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর