দশম শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে এসএসসি পরীক্ষার্থীদের সংঘর্ষ

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ এএম

পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একএসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে।

গতকাল রোববার দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের মাঠে দুই গ্রুপের সংঘর্ষে মেহেদী হাসান নামে ওই শিক্ষার্থী মাথায় গুরুতর আঘাত পেয়েছে।

আহত মেহেদী হাসান (১৬) পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পিরোজপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সিনিয়র ও জুনিয়র দুই গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লেগেই থাকে। এরই ধারাবাহিকত রোববার দুপুরে দুই গ্রুপের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান মাথায় আঘাত পেয়ে আহত হয়। তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।

পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী কামরুল হাসান বলেন, ‘কী কারণে আমার সহপাঠীর ওপরে হামলা হয়েছে আমরা জানি না। আমরা স্টেডিয়ামের সামনে যেতেই আমাদের ছোট গ্রুপ অতর্কিত হামলা চালায় এতে মেহেদীর মাথা ফেটে যায়।’

পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মনিউল হাসান বলেন, ‘প্রায়ই আমাদের এখানে শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়ে থাকে। রাজনৈতিক নেতারা এর মীমাংসা করেন। তবে তারাই এ ঘটনাকে স্থায়ী করে রাখেন। ফলে কয়েকদিন পরপরই শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়ে থাকে।’

পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হেলালুর রহমান বলেন, ‘ঘটনাটি আমি একজন সাংবাদিকের কাছ থেকে শুনেছি। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হবে।’

উল্লেখ্য, গত বছরেও কয়েক দফায় প্রতিষ্ঠানটিতে ছাত্রদের মধ্যে হামলা ও সংঘর্ষ হয়। তবে এ ব্যাপারে কখনোই তেমন কোনো আইনি পদক্ষেপ নিতে দেখা যায়নি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের।

 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর