দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে ছাত্রদল নেতার ওপর হামলা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ এএম

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপরে হামলার প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে এক ছাত্রদল নেতার ওপর হামলা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা হয়।

আহত সাইফুল ইসলাম খান (২৫) পিরোজপুর সদর উপজেলার হুলারহাটের ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি। তিনি একই এলাকার আলী আকবরের ছেলে।

স্থানীয়রা জানায়, ছাত্রদলের কর্মসূচি শেষে নিজ বাড়ি হুলারহাটে ফেরার পথে পিরোজপুরের রাণীপুর এলাকায় পৌঁছালে জিসান ফকিরসহ অজ্ঞাত ৮–৯ জন তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে সাইফুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

জেলা হাসপাতালের চিকিৎসক স্বাগত হাওলাদার বলেন, ‘আহত সাইফুল ইসলামের মাথায় ধারালো আঘাতের চিহ্ন রয়েছ। সেখানে সেলাই দেওয়া হয়েছে। এছাড়াও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’ 

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন কুমার বলেন, ‘ছাত্রদল নেতার ওপরে গুপ্ত হামলা হয়েছে। বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে অনেক আন্দোলন–সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে সাইফুল। তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, প্রশাসনের কাছে দাবি জানাই জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, অভিযুক্ত জিসান ফকিরের বিরুদ্ধে আগের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।

 

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর