পটুয়াখালীতে বিক্ষোভের মুখে সেতুমন্ত্রী

আপডেট : ১৯ মে ২০২৬, ০৭:০১ পিএম

পটুয়াখালীর লোহালিয়া নদীর বগায় নতুন সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে গিয়ে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। আজ মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, পটুয়াখালীর বগা সেতু এলাকায় নতুন সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে মঙ্গলবার দুপুরে সেখানে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। বগা সেতু পার হয়ে স্থানীয় সংসদ সদস্য আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। কিন্তু মন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিএনপি নেতা-কর্মীরা মন্ত্রীর আগমনে বাধা দিলে শুরু হয় পাল্টাপাল্টি স্লোগান। এ সময় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আয়োজিত সভায় অংশ না নিয়েই মন্ত্রী বগা এলাকা ত্যাগ করে দুমকি উপজেলার দিকে চলে যান। পরে দুমকির চরগরবদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে সড়ক ও জনপদ বিভাগের আয়োজনে বিকল্পভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী বলেন, বাউফলের ছোট্ট শিশু আবিরার একটি চিঠি এবং টেলিভিশনে তার দেওয়া বক্তব্য প্রধানমন্ত্রীর নজরে এসেছে। এরপরই বগা এলাকায় নতুন সেতু নির্মাণের বিষয়টি গুরুত্ব পায়।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর