আওয়ামী লীগ আমলের মামলায় পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার 

আওয়ামী লীগের শাসনামলে করা মামলায় পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। 

আপডেট : ১৯ মে ২০২৬, ১০:২৪ পিএম

আওয়ামী লীগের শাসনামলে করা মামলায় পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ২০১৩ সালের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। 

রিয়াজ মাতুব্বরের স্ত্রী স্বামী আক্তার রশ্নি বলেন, ‘মঙ্গলবার ভোররাতে তাদের বাড়ি থেকে আমার স্বামীকে গ্রেপ্তার করে থানায় নেয় পুলিশ। আওয়ামী লীগের আমলে ২০১৩ সালে পরিকল্পিতভাবে শংকরপাশা ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পান্না আকন রিয়াজ মাতুব্বরকে ছাত্রদল করার অভিযোগে সম্পূর্ণ মিথ্যা মামলায় দেয়। এতদিন পরে সেই মামলায় ওয়ারেন্ট দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলেও একাধিকবার আমার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিএনপি সরকারের শাসনামলে আমার স্বামীকে গ্রেপ্তার করা হচ্ছে।’

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, ২০১৩ সালের একটি মামলায় ওয়ারেন ভুক্ত আসামি থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  

মো. রিয়াজ মাতুব্বর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্বরত আছেন তিনি।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর