পিরোজপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

পিরোজপুর সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের ধুপপাশা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া দুই চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আপডেট : ২৬ মে ২০২৬, ১২:৫৬ পিএম

পিরোজপুর সদর উপজেলার বরিশাল-খুলনা মহাসড়কের ধুপপাশা এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের ভেতরে আটকে পড়া দুই চালক ও এক হেলপারকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে ধুপপাশা নামক এলাকায় এই সংঘর্ষ হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকের মধ্যে আটকা পড়েন ট্রাকের দুই চালক এবং এক হেলপার। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের জীবিত উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার যুগল বিশ্বাস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পিরোজপুর সদর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ প্রচেষ্টার পর যান্ত্রিক সরঞ্জামের মাধ্যমে ট্রাকের অংশ কেটে ভেতরে আটকে পড়া তিনজনকে জীবিত উদ্ধার করা হয়।

এই কর্মকর্তা আরও বলেন, উদ্ধার করার পর ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে আহতদের দ্রুত পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ১১টি পৃথক অভিযানে বিপুল পরিমান সোনার বার, বিদেশি সিগারেট ও মদ, ত্বক ফর্সাকারী ক্রিম, মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস।...
কিন্তু আটলান্টার বিপক্ষে মেসির পারফরম্যান্স দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিভক্তদের অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কি মিথ্যা বলে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন মেসি? যিনি বলেছিলেন পা চলছে না, তিনি কীভাবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর