বরিশালে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রী-মেয়ে নিহত

‎বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেলে ছিলেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আপডেট : ২৬ মে ২০২৬, ০৩:০১ পিএম

‎বরিশালের গৌরনদী উপজেলায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা সবাই মোটরসাইকেলে ছিলেন। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন–ফিরোজ মাহমুদ, তাঁর স্ত্রী মনিরা বেগম, শিশু সন্তান জান্নাত। তারা বরিশালের উজিরপুর উপজেলা এলাকার বাসিন্দা। 

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আহমেদ।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, বরিশাল থেকে ঢাকা গামী আনন্দ পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা ফিরোজ, তাঁর স্ত্রী ও সন্তান ঘটনাস্থলে নিহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কম্পেক্সএ নিয়ে যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

 

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর