বরিশাল মেডিকেল কলেজের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা।

আপডেট : ২৭ মে ২০২৬, ১১:৪৮ এএম

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে হাসপাতালের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহতরা হলো–বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বাসিন্দা বিপ্লব মল্লিকের ছেলে আরাফাত মল্লিক (১০) ও নগরীর বান্দ রোড এলাকার বজলু কমিশনারের ভাড়াটিয়া বেলালের ছেলে আকাশ (১০)। এর মধ্যে আরাফাত ঈদে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। 

নিহত শিশু আরাফাতের নানী বকুল বেগম জানান, সোমবার সকালে আরাফাত তার মায়ের সাথে বরিশাল নগরীর বান্দ রোডের নানির বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার সকাল থেকে আরাফাত ও পাশের ভাড়াটিয়া একই বয়সি শিশু আকাশের সাথে বাসা থেকে বের হয়। পরে বিভিন্নস্থানে খুঁজেও কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুকুর পাড়ে শিশুদের জুতা দেখতে পাওয়া যায়। পরে নৌ ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানিয়েছেন, আরাফাত বরিশালে নানীর বাড়িতে আসলে তার বন্ধু আকাশের সাথে খেলাধুলা করতো। মরদেহ উদ্ধারের সময় তাদের একই সাথে পাওয়া যায়।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর