বরিশালে মাদ্রসাছাত্রীকে ধর্ষণের দায়ে একজনের মৃত্যুদণ্ড

বরিশালের উজিরপুর উপজেলার নবম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশী আলমগীর সিকদারকে (৫২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম

বরিশালের উজিরপুর উপজেলার নবম শ্রেণির এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশী আলমগীর সিকদারকে (৫২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বরিশালের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট এ কে এম শামসুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। ​দণ্ডপ্রাপ্ত আলমগীর সিকদার উজিরপুর উপজেলার পূর্ব কেশবকাঠি গ্রামের মৃত আ. রশিদ সিকদারের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ মার্চ দুপুরে ওই ছাত্রীকে ধর্ষণ করে রশিদ সিকদার। ঘটনাটি কাউকে জানালে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। লোকলজ্জা ও প্রাণের ভয়ে ভুক্তভোগী কিশোরী বিষয়টি প্রথমে গোপন রাখলেও, পরবর্তীতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ঘটনার দুই মাস পর বিষয়টি প্রকাশ পায়।

​এরপর ২০২৩ সালের ২৯ মে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। আদালত ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম শামসুল হক বলেন, ‘আদালত রায় দিয়েছেন, তাতে আমরা অত্যন্ত সন্তুষ্ট। আমরা আদালতে ভুক্তভোগীর মেডিকেল রিপোর্ট, ডিএনএ টেস্টের ফলাফল এবং সাক্ষীদের জবানবন্দীসহ যাবতীয় প্রমাণাদি উপস্থাপন করতে সক্ষম হয়েছি। বিচারক সাক্ষ্যপ্রমাণ ও নথি পর্যালোচনা করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।’

নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
বগুড়া সদরে চুরির অভিযোগে এক তরুণকে রাতভর নির্যাতন ও পরে পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার নিশিন্দারায় এ ঘটনা হয়। নিহত শামিম হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের আব্দুল...
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর