ঝালকাঠিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ সুপার পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে বাসের নিচে আটকা পড়েছেন এক যাত্রী। তার অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১২:২৬ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নাহিদ সুপার পরিবহন নামের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এতে বাসের নিচে আটকা পড়েছেন এক যাত্রী। তার অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে।

আজ বোরবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যাত্রীবাহী ওই বাসটি পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে বরিশালের দিকে যাচ্ছিল। পথে নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসকে অতিক্রম করার সময় দুই বাসের মাঝখানে একটি থ্রি-হুইলার গাড়ি চলে আসে। থ্রি হুইলারকে রক্ষা করতে গিয়ে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটির নিচে পানির মধ্যে একটি হাত দেখতে পান। এতে একজন ব্যক্তি বাসের নিচে চাপা পড়ে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। নলছিটি থানা পুলিশও উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করছে এবং ঘটনাস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

বিষয়ঠি নিশ্চিত করে নলছিটি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ শাহিন হাওলাদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে উদ্ধার অভিযান পরিচালনা করছে। উদ্ধার অভিযান শেষ হলে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
গাজীপুরের রাজেন্দ্রপুরে সাটিয়াবাড়ী বাজারে ময়লার স্তূপের পাশে পরিত্যক্ত হাত বোমা বিস্ফোরণে এক ব্যবসায়ীর হাতের চার আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাজারের নূর মডেল স্কুলের সামনে এ...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর