পটুয়াখালী মেডিকেলে কী দেখে ক্ষেপলেন বিভাগীয় পরিচালক

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০৬:০০ পিএম

দায়িত্ব গ্রহণের পর প্রথম সরকারি পরিদর্শনেই কঠোর অবস্থানের বার্তা দিলেন বরিশাল বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মোহাম্মদ রিফাতুল হায়দার। হঠাৎ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি দেখতে পান সেবা ব্যবস্থাপনায় নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও তদারকির ঘাটতি। এতে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টদের তাৎক্ষণিকভাবে জবাবদিহিতা নিশ্চিত এবং দ্রুত পরিস্থিতির উন্নয়নের নির্দেশ দেন।

পরিদর্শনের শুরুতেই বিভাগীয় পরিচালক হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ (আউটডোর) ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি, দায়িত্ব পালন এবং রোগীদের সেবার মান পর্যবেক্ষণ করেন। সেবা দিতে কোনো ধরনের অবহেলা, রোগীদের হয়রানি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান ও পরিবেশ সরেজমিনে পরীক্ষা করেন। এ সময় প্রতিজন রোগীর জন্য বরাদ্দকৃত মাংসের পরিমাণ নিজ হাতে ওজন করে দেখেন। নির্ধারিত পরিমাণ ও মান বজায় রাখতে ব্যর্থ হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়ে খাদ্য ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সতর্ক করেন।

শুধু রান্নাঘরেই নয়, হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা, ওয়ার্ডের পরিবেশ এবং সার্বিক ব্যবস্থাপনাও খুঁটিয়ে দেখেন বিভাগীয় পরিচালক। বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান এবং হাসপাতালের সামগ্রিক সেবার বিষয়ে তাদের অভিজ্ঞতা শোনেন।

পরিদর্শন শেষে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মান উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের অনিয়ম দ্রুত দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে নিয়মিত তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা।

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর