ঝালকাঠিতে ডিঙি নৌকায় ভীমরুলির খালে ঘুরলেন মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার সকাল ৯টার দিকে তিনি ভীমরুলিতে পৌঁছান। এ সময় স্থানীয় পেয়ারা চাষিরা তাকে স্বাগত জানান।

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম

ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার সকাল ৯টার দিকে তিনি ভীমরুলিতে পৌঁছান। এ সময় স্থানীয় পেয়ারা চাষিরা তাকে স্বাগত জানান।

এ সময় রাষ্ট্রদূত চাষিদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান তিনি। পরে স্থানীয়দের সঙ্গে ছবি ও সেলফি তোলেন মার্কিন রাষ্ট্রদূত। পরে ভীমরুলির সৌন্দর্য উপভোগ করতে ডিঙি নৌকায় খালে ঘুরে বেড়ান মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তিনি ডিঙি নৌকা ও ট্রলারে করে খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দুই পাশের পেয়ারা বাগান ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

সরেজমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী এ এলাকার নৌকাভিত্তিক জীবনযাত্রা ও পেয়ারা বাগানের দৃশ্যও কাছ থেকে দেখেন তিনি। সফরকালে রাষ্ট্রদূত স্থানীয় পেয়ারা চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে পেয়ারা উৎপাদন, বাজারজাতকরণ ও স্থানীয় বাণিজ্যের বিষয়ে খোঁজ নেন। পরে তিনি ভাসমান পেয়ারা হাটের কার্যক্রম প্রত্যক্ষ করেন। রাষ্ট্রদূতের ভীমরুলি সফরের সময় জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভীমরুলি দেশের অন্যতম পরিচিত ভাসমান পেয়ারা বাজার। খালের পানিতে ডিঙি নৌকা ও অন্যান্য নৌযানে করে এখানে পেয়ারা কেনাবেচা হয়। বর্ষা মৌসুমে ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন।

স্থানীয়দের সঙ্গে ছবি ও সেলফি তোলেন মার্কিন রাষ্ট্রদূত। ছবি: ইনডিপেনডেন্ট এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। তিনিও নৌকায় করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। দায়িত্ব গ্রহণের সময় তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

ভীমরুলির পেয়ারা বাগান ও ভাসমান হাট পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী কৃষি, স্থানীয় অর্থনীতি ও পর্যটন সম্পর্কে মার্কিন রাষ্ট্রদূতের সরাসরি ধারণা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর