বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলারডুবি, ১০ জেলে উদ্ধার

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে থাকা ১০ জেলেকে অপর দুটি ট্রলারের জেলেরা উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছে। সোমবার সকাল ৭টার দিকে বঙ্গোপসাগরে হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা হয়। 

জেলেদের উদ্ধার করে নিয়ে আসলেও ট্রলার ও ট্রলারে থাকা মৎস্য সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।

ডুবে যাওয়া ট্রলারের মালিক শামিম রেজা জানান, আজ ভোররাতে ধুলাসার ইউনিয়নের আশাখালী থেকে মাছ শিকারের উদ্দেশ্যে ১০ মাঝিমাল্লাসহ ট্রলারটি সমুদ্রের উদ্দেশ্যে ছেড়ে যায়। পায়রা বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে হাইরের চর এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ো বাতাস ও ঢেউয়ের তাণ্ডবে ট্রলারটি ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী একটি ট্রলারের জেলেরা ৭ জেলেকে উদ্ধার করে নিয়ে আসে। 

শামিম রেজা আরও জানান, ৩ জেলে নিখোঁজ ছিল। আজ দুপুরের দিকে অপর একটি ট্রলারের জেলেরা ওই নিখোঁজ ৩ জেলেকে উদ্ধার করে। উদ্ধার হওয়া জেলেরা সুস্থ রয়েছে।

ট্রলার ডুবে যাওয়ায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে শামিম রেজা জানান, জেলেরা নিরাপদে ফিরে আসতে পেরেছে এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন তিনি। 

পঞ্চগড়ের সাতমেরায় চা নার্সারিকে ঘিরে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থান। কৃষিশ্রমিক থেকে বেকার যুবক, ক্ষুদ্র কৃষক এমনকি শিক্ষার্থীরাও যুক্ত হচ্ছেন চায়ের চারা উৎপাদন ও পরিচর্যায়। চায়ের চারার বাড়তি চাহিদা...
মাদক ব্যবসায়ীদের ধাওয়া দিয়ে ভুলে সীমান্ত পার হওয়া দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকে ফেরত দিয়েছে বিএসএফ। দেবিদ্দার- ব্রাহ্মণপাড়া সার্কেল এএসপি মো. শাহিন  বিষয়টি নিশ্চিত করেন। 
ঢাক-ঢোল ও কাঁশি-সানাইয়ের বাদ্য-বাজনা ছাড়া পূর্ণতা পায় না শারদীয় দুর্গাপূজা। পূজার প্রতিটি পর্বে তাই চাই ঢাকের গর্জন, চাই সুরের আবহ। এই প্রয়োজন থেকেই প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের কটিয়াদীতে...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর